ভর্তি চলছে ! প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
ভর্তি চলছে
প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মানুষ সৃষ্টি মহান আল্লাহর একটি সুবিজ্ঞ পরিকল্পনা। সকল সৃষ্টির মধ্যে বিশেষভাবে মানুষকেই আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছেন। এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টি-অসন্তুষ্টি এবং আখিরাতের সফলতা-ব্যর্থতার জ্ঞানও ধারণ করতে পারে।
ইসলামি আদর্শালোকে আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে অক্টোবর ২০২৬ সালে আল জিলানী ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে সম্পূর্ণ নিজস্ব পরিকল্পিত টার্ম পদ্ধতিতে পাঠদান, শ্রেণি মূল্যায়ণ, অমনোযগী শিক্ষার্থীদের তদারকি স্কুলের এক যুগান্তকারী পদক্ষেপ। অত্যন্ত মনোরম ও মানসম্মত পরিবেশে সরকারি পাঠ্যক্রমের পাশাপাশি ইসলামী শিক্ষা, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার শিক্ষার্থীকে যোগ্য ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বারোপ করা হয়। ইসলামী ও আধুনিক শিক্ষার যৌথ পাঠদানে এই প্রতিষ্ঠান মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ মাইলফলক। শিক্ষার্থীদের দৈনন্দিন পড়ালেখার পাশাপাশি ইসলামী তাহযিব, তমুদ্দুন, চরিত্র গঠনের বাস্তব শিক্ষা ও আধুনিক তথ্য প্রযুক্তিগত শিক্ষা প্রদান এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আমরা সর্বদা সচেষ্ট। যুগোপযোগি পদ্ধতিতে শিক্ষা দেয়ার মাধ্যমে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী সকলের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা জাগরণে জাতিকে সঠিক পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
পবিত্র কুরআন ও সুন্নাহ’র সঠিক জ্ঞান দান ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন, উন্নত চরিত্র গঠন, অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আদর্শ মানব সম্পদ তৈরি করা।
আমাদের বৈশিষ্ট্যসমূহঃ
১. অত্যন্ত মনোরম পরিবেশে উচ্চতর ডিগ্রিধারী, অভিজ্ঞ ও আন্তরিকতা সম্পন্ন শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
২. আধুনিক শিক্ষার পাশাপাশী নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং লাইফ স্কিলস ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা।
৩. শিক্ষার্থীদের মেধা বিকাশে কো-কারিকুলার এক্টিভিটিজে গুরুত্ব প্রদান।
৪. ক্লাসের পড়া ক্লাসেই শিখানোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
৫. শ্রেণি কক্ষেই অর্থসহ সহীহভাবে কুরআন ও হাদিস, ইসলামিক ও বেসিক আরবী ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান।
৬. আন্তর্জাতিক মান সম্পন্ন আধুনিক হিফজুল কুরআন বিভাগ।
৭. আধুনিক ও উন্নতমানের আবাসিক ও ডে কেয়ার ব্যব¯থাপনা।
৮. সিসি ক্যামরার মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
৯. শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শ্রেণীকক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম।
১০. বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, বার্ষিক শিক্ষা সফর এবং বিতর্ক প্রতিযোগীতা।
১১. দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহন সু-ব্যবস্থা।
শিক্ষাদান পদ্ধতিঃ
১. একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পাঠদান।
২. প্রতিদিনের পড়া প্রতিদিন আদায়।
৩. দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস।
৪. শ্রেণি পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা ও সেমিস্টার পরীক্ষা গ্রহণ।
৫. ইংরেজি, গণিত ও সাইন্স বিষয়ে বিশেষ ক্লাস ও টিউটোরিয়াল।
৬. উন্নত বিশে^র শিক্ষাদান পদ্ধতির আলোকে পাঠদান।
৭. কম্পিউটার ও কোডিং শিক্ষা।
ডায়েরি সংরক্ষণঃ
শ্রেণি কক্ষে শিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, আচার-আচরণ ও উপস্থিতি সম্পর্কিত তথ্য ডায়েরির মাধ্যমে অভিভাবকদের প্রতিদিন অবহিত করা হয়। যাতে অভিভাবকগণ ডায়েরী দেখে সন্তানের পড়া-লেখা সম্পর্কে অবগত হতে পারেন। শ্রেণিতে পড়া-লেখার মানকে আরো গতিশীল করার লক্ষ্যে বাড়ীর কাজ এবং প্রতিদিন শ্রেণির পড়ার প্রস্তুতির ব্যাপারে নিশ্চিত হয়ে শিক্ষার্থীর অভিভাবক ডায়েরীতে প্রতিদিন স্বাক্ষর করবেন।
মাল্টিমিডিয়া ক্লাসরুমঃ
আধুনিক বিজ্ঞানের একটি অনন্য সংযোজন কম্পিউটার। আমাদের শিক্ষার্থীদের এ বিষয়ে পারদর্শী করার লক্ষ্যে এবং প্রজেক্টরের মাধ্যমে আধুনিক শিক্ষা প্রদানের জন্য রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সমৃদ্ধ কম্পিউটার ল্যাব।
সাংস্কৃতিক কার্যক্রমঃ
শিক্ষার্থীদের নানামুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বৃহস্পতিবার সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাংস্কৃতিক ক্লাস অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ক্লাসে কুরআন তেলাওয়াত, হামদ-নাত, নির্দিষ্ট বিষয়ে বক্তৃতা, কৌতুক, আবৃত্তি, রচনা লিখন ও বিতর্ক প্রতিয়োগীতার প্রশিক্ষণ প্রদান করা হয়।
বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী সভাঃ
প্রতিষ্ঠানের লেখা-পড়া ও সার্বিক উন্নয়নে একাডেমিক বিষয়ে পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে প্রতি বছর অভিভাবক সম্মেলন এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন একাডেমিক পরিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।
হিফজুল কুরআন বিভাগঃ
১. অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের হাফেজ-হাফেজা দ্বারা কুরআন শরীফ নূরানী, নাজেরাসহ, হদর ও তারতীলের সাথে হিফজ শিক্ষাদান।
২. সাপ্তাহিক সবিনা বাধ্যতামূলক। প্রতি মাসে হদর প্রতিযোগীতা ও পুরস্কারের ব্যবস্থা।
৩. সেমিস্টার পদ্ধতিতে হিফজ বিভাগের পরীক্ষা ও মান নির্ধারণ।
৪. হিফজের পাশাপাশী শ্রেণি ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত ও সাইন্স বিষয়ে পাঠদান।
৫. তাক্বওয়াবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নসিহতের বিশেষ ক্লাস।
ভর্তির নিয়মাবলীঃ
১. প্রতিষ্ঠানের অফিস সময়ে ভর্তি ফরম সংগ্রহ করে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তিকালীন প্রদেয় ফি প্রদান করে ভর্তি হওয়া যাবে।
২. ভর্তি ফরমের সাথে জন্মসনদসহ পূর্ববর্তী পরীক্ষার মার্কসীট, পবেশপত্র, প্রশংসাপত্র, ছাড়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি, পিতা-মাতার এনআইডির কপি ও ২ কপি ছবি জমা দিতে হবে।